২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব-১০ বালক ও বালিকা দাবার শীর্ষে অনিরুদ্ধ

বাংলাদেশ দাবা ফেডারেশনের হল রুমে সোমবার অনুষ্ঠিত অনুর্ধ্ব-১০ বালক ও বালিকা দাবার ষষ্ঠ রাউন্ড শেষে এককভাবে শীর্ষে অবস্থান করছে অনিরুদ্ধ মজুমদার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিয়াজ মোহাম্মদ তানভীর ও মঈনুদ্দিন আহমেদ আসিফ। এছাড়া ফজলে রাব্বি, হেদায়েতউল্লাহ মিজি ও সৌমিক সাহা সাড়ে চার পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে অবস্থান করছে।

ষষ্ঠ রাউন্ডের খেলায় অনিরুদ্ধ তানভীরকে, আসিফ সজলকে এবং সৌমিক নাঈমকে হারায়। অন্যদিকে মিজির সাথে ড্র করে রাব্বি। মঙ্গলবার একই ভেন্যুতে টুর্নামেন্টের শেষ রাউন্ডের খেলা শুরু হবে।