২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ম বিভাগ ফুটবল লিগে রহমতগঞ্জের জয়যাত্রা অব্যাহত

জয় দিয়েই ১ম বিভাগ ফুটবল লিগের ২য় পর্বে যাত্রা শুরু করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে সোমবার লিগের ২য় পর্বের উদ্বোধনী খেলায় রহমতগঞ্জ ৩-১ গোলে হারায় ধানমন্ডি ক্লাবকে।

প্রথমার্ধে বিজয়ী দল এক গোলে এগিয়ে ছিল। ১২ মিনিটে মিঠুর গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। এছাড়া ৫২ মিনিটে জাকির ও ৬২ মিনিটে কচি বাকি দু’টি গোল করেন। ৭৭ মিনিটে ধানমন্ডির পক্ষে একটি গোল পরিশোধ করেন বিপ্লব।