২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বোয় পৌঁছেছেন শ্রীলংকা দলের নতুন কোচ টম মুডি

শ্রীলংকা দলের নতুন কোচ টম মুডি দায়িত্ব বুঝে নিতে কলম্বোয় পৌঁছেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 04:12 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

২০০৭ সালের বিশ্বকাপকে সামনে রেখে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মুডি। শনিবার কলম্বোয় পৌঁছে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে মুডি বলেন, আমার খুবই ভালো লাগছে এবং আমি শ্রীলংকার মতো একটি ট্যালেন্ট দলের দায়িত্ব নিতে পেরে গর্বিত।

মুডি বলেন, সবার আগে আমি দলের অধিনায়কের সাথে কথা বলতে চাই। তারপর আমি খেলোযাড়দের সাথে কথা বলে দলের ভবিষ্যত কর্মপন্থা ঠিক করবো।