ভারত আগামী বিশ্বের নেতৃত্ব দেবে-চ্যাপেল
ভারতের নতুন কোচ গ্রেগ চ্যাপেল বলেছেন, ভারত সবদিক থেকেই আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে এবং এক্ষেত্রে ক্রিকেটও ব্যতিক্রম নয়।
ক্রিকেট বিশ্বে প্রথম স্থানটি দখল করার মতো যোগ্যতা ভারতের আছে বলে মন্তব্য করেন চ্যাপেল।
সিডনী মর্নিং হেরাল্ডকে দেয়া এক সাক্ষাতকারে সাবেক এই অসি খেলোয়াড় এবং ভারতের বর্তমান কোচ চ্যাপেল বলেন, ভারতের তরুনরা এখন বিশ্বের সব জায়গায় নেতৃত্ব দিচ্ছেন। তারা আগামী কয়েক বছরের মধ্যে ক্রিকেট বিশ্বের নেতৃত্ব দেবেন।
