২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট-ইউএস ম্যাচ

হাউজটন এসট্রোডোমে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যেকার প্রস্তাবিত ক্রিকেট সিরিজ বাতিল করা হয়েছে। মাত্র চার দিন পর আগামী ১৫ জুন এই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 02:14 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

সংগঠকরা অফিসিয়ালি কারণ হিসেবে বহু খেলোয়াড়ের ভিসা পাওয়ার সমস্যার কথা উল্লেখ্য করেছেন।

জানা যায় পাকিস্তানি ক্রিকেটার ইনজামাম উল হক, ইউনুস খান, শাহেদ আফ্রিদি ও আব্দুল রাজ্জাকও ভিসা সমস্যার মুখামুখি হয়েছেন এবং তারা অপেক্ষা করছেন ভিসা ইস্যু হওয়ার জন্য।

এ টুর্নামেন্টের আয়োজকরা আগষ্ট পর্যন্ত টুর্নামেন্ট মুলতবি করেছেন।