কাউন্টি লিগের দল ওরউইকশায়ারে খেলবেন মাখায়া এনটিনি
প্রোটিয়াস ফাস্ট বোলার মাখায়া এনটিনি এ বছরের শেষের দিকে ইংল্যান্ডের কাউন্টি লিগের দল ওরউইকশায়ারে খেলবেন।
মাখায়া এনটিনি এক্ষেত্রে এলান ডোনাল্ড ও শন পোলকের দেখানো পথ অনুসরণ করছেন। তারা উভয়ই কাউন্টি ক্রিকেটে প্রচুর সফলতা পান।
শুক্রবার এসএবিসি জানায়, এনটিনি আগষ্ট ও সেপ্টেম্বর মাসে ছয় সপ্তাহের জন্য খেলবেন এবং এক মাস পর অক্টোবর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচের আগেই দেশে ফিরবেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তিনি হিথ স্ট্রিকের পরিবর্তে খেলবেন। স্ট্রিক আগষ্ট মাসে নিউজিল্যান্ড ও ভারতের বিরুদ্ধে ম্যাচে অংশ নেয়ার জন্য জিম্বাবুয়ে ফিরে যাবেন।
