২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃজেলা মহিলা ভলিবলে পাবনা চ্যাম্পিয়ন

পেপসি আন্তঃজেলা মহিলা ভলিবল টুর্নামেন্টে পাবনা জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুক্রবার টুর্নামেন্টের ফাইনালে পাবনা জেলা দল ৩-২ সেটে রাজবাড়ী জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এর আগে সকালে স্থান নির্ধারনী ম্যাচে টাঙ্গাইল জেলা দল ৩-০ সেটে রাজশাহী জেলা দলকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করে।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। এসময় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আলহাজ্জ্ব নাসির উদ্দিন আহমেদ পিন্টু এমপি, ট্রান্সকম বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক গোলাম কুদ্দুস চৌধুরী, ফেডারেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু ও টুর্নামেন্ট কমিটির সচিব মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন।