২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনিয়র ডিভিশন ফুটবল লিগে পয়েন্ট হারালো আবাহনী

প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে মুল্যবান পয়েন্ট হারিয়েছে আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বৃহস্পতিবার আবাহনী লিমিটেড ও আরামবাগ ক্রীড়া চক্রের মধ্যেকার খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

আরামবাগের মোরশেদ ১৩ মিনিটে এবং আবাহনীর টিপু শেষ বাঁশি বাজার এক মিনিট আগে আবাহনীর পক্ষে খেলায় সমতা ফেরান।

পুরো ম্যাচে আবাহনীর নিয়ন্ত্রন থাকলেও তাদের স্ট্রাইকাররা দলকে জয় এনে দিতে ব্যর্থ হয়েছেন। কয়েকটি বিক্ষিপ্ত আক্রমন চালালেও এদিন আবাহনীর খেলায় ছিলনা কোন পরিকল্পনার ছাপ। আর ডিফেন্ডাররাও ছিলেন অগোছালো।

অন্যদিকে আরামবাগ উপহার দিয়েছে পরিচ্ছন্ন খেলা। আবাহনীর আক্রমন ঠেকিয়ে নিজেরা পাল্টা আক্রমন করে আবাহনীর ভিত কাঁপিয়ে দেয়।

রমজান, আকরাম ও দুলালকে সাথে নিয়ে আরামবাগের আক্রমনের পুরোভাগে ছিলেন স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে মুক্তিযোদ্ধার হয়ে খেলা ঘানার ডিফেন্ডার চার্লস ঘানসা। এছাড়া গোলরক্ষক শাকিল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দর্শকদের নজর কাড়েন।

১৩ মিনিটে আবাহনীর ডিফেন্ডার শিপনের একটি ব্যাক হেড থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করে আরামবাগকে এগিয়ে দেন মোরশেদ (১-০)। ৩৬ মিনিটে আবাহনীর স্ট্রাইকার ফরহাদের একটি শট আরামবাগের গোলরক্ষক শাকিল ফিরিয়ে দিলেও ফিরতি বলে শট নেন উজ্জ্বল। কিন্তু এবার গোললাইন থেকে বল ক্লিয়ার করেন ঘানসা।

৬২ মিনিটের মধ্যে আবাহনীর ইব্রাহিম ও উজ্জ্বলের দু’টি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন আরামবাগের স্টপার রাসেল আনসারী।

৭৫ মিনিটে ফরহাদের পরিবর্তে মাঠে নামেন শাহাজউদ্দিন টিপু আর চার মিনিট পরই খেলায় সমতা ফেরান টিপু। ইব্রাহিমের ক্রস করা বলে হেড করে বল জালে জড়িয়ে দেন টিপু (১-১)।