অসুস্থ জাতীয় ক্রিকেট কোচ ওসমান খানের শয্যাপাশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ
বাংলাদেশ আওয়ামী লীগে নেতৃবৃন্দ বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়াস্থ মিলিনিয়াম হার্ট এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় ক্রিকেট কোচ ওসমান খানকে দেখতে যান।
আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী ও যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল অসুস্থ ওসমান খানের শয্যাপাশে বেশ কিছু সময় কাটান। নেতৃবৃন্দ তার চিকিৎসার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
