যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইটিএফ কর্মকর্তার সাক্ষাৎ
ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ)’র ডেভলপমেন্ট কর্মকর্তা সুরেশ মেনন বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকালে আইটিএফ কর্মকর্তা বাংলাদেশের টেনিসের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আলোচনা করেন।
মঙ্গলবার ঢাকা সফরে আসা মালয়েশিয়ার নাগরিক মেনন টেনিসের বিভিন্ন সুযোগ সুবিধা দেখতে বৃহস্পতিবার বিকেএসপি সফর করবেন।
