ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়ানশিপ ২০০৮ টুর্নামেন্ট লোগো চূড়ান্ত
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংগঠন ইউইএফএ-এর পরিচালনা পরিষদ ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়ানশিপ ২০০৮ টুর্নামেন্টের জন্য লোগো চূড়ান্ত করেছে। অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড যুগ্মভাবে এ টুর্নামেন্ট আয়োজন করবে।
আয়োজক দেশের জাতীয় পতাকার লাল ও সাদা রং লোগোতে থাকবে। লোগোতে পর্বত-মালার একটি দৃশ্য থাকবে এবং ‘ইউরো’ কথাটি লেখা থাকবে। একটি ধূসর ও সবুজ রংয়ের ফুটবলও দেখা যাবে লোগোতে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইউইএফএ-এর মহাপরিচালক লারস-ক্রিস্টার ওলসন লোগোর কি কি বৈশিষ্ট্য থাকবে তার একটি বর্ণনা দিয়েছেন। লোগোটি তৈরি করবে ‘ইংলিশ পকেট’ নামের একটি বৃটিশ কোম্পানি।
