২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা সংসদের হয়ে খেলতে ঢাকা এসেছেন নাইজেরিয়ান জেরিমিয়াহ

প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পক্ষে খেলার জন্য মঙ্গলবার নাইজেরিয়া থেকে উড়ে এসেছেন আর্নেষ্ট চুকবুমা জেরিমিয়াহ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 09:19 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

কলকাতা ইস্ট বেঙ্গলের হয়ে খেলা জেরিমিয়াহর আইটিসি এখনও এসে না পৌঁছুলেও মুক্তিযোদ্ধার ম্যানেজার আশা করছেন খুব শিগগিরই তার আইটিসি এসে পড়বে এবং পরবর্তী ম্যাচে খেলতে পারবেন জেরিমিয়াহ।

বিমানবন্দরে জেরিমিয়াহকে স্বাগত জানান মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সাধারন সম্পাদক শাহ আলম চৌধুরী, ক্লাবের ফুটবল সম্পাদক শেখ আতাউর রহমান ও ম্যানেজার আব্দুস সাত্তার।