বিশ্বকাপ বাছাই পর্ব : বুধবার চির প্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি
বিশ্বকাপ বাছাইপর্বে বুধবার ল্যাটিন আমেরিকার চির প্রতিদ্বন্দ্বি দু দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে।
এদিকে বুয়েন্স আয়ার্সের এ ম্যাচ নিয়ে আবারো ফুটবল প্রেমীদের মাঝে বিরাজ করছে উত্তেজনা। ১৪ ম্যাচ থেকে আর্জেন্টিনার সংগ্রহ ২৮ এবং ব্রাজিলের সংগ্রহ ২৭।
ব্রাজিল দলের রবার্তো কার্লোস বলছেন, ম্যাচটা হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ন। তারা ইকুয়েডারের সাথে একটি ম্যাচ হেরেছে। এখন তারা নিজেদের নতুন করে গুছিয়ে মাঠে নামবে।
তবে আর্জেন্টিনা বলেছে ভিন্ন কথা। আর্জেন্টিনার জুয়ান পাবলো সরোন বলেন, আমরা দু দলই মূলপর্বে চলে গিয়েছি। কাজেই আমার মনে হয় এটি একটি ফ্রেন্ডলি ম্যাচ। তবে উত্তেজানা অবশ্যই আছে।
