১৫ জুন ভারতে এসে কোচের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু করবেন চ্যাপেল
ভারতের নবনিযুক্ত কোচ গ্রেগ চ্যাপেল এ মাসের ১৫ জুন ভারতে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতের ক্রিকেট বোর্ডের সেক্রেটারি এস কে নায়ার জানিয়েছেন, এ মাসের মাঝামাঝি দায়িত্ব বুঝে নেবেন চ্যাপেল। জুলাই-আগস্ট মাসে ভারত শ্রীলংকায় ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। নায়ার বলেন, সবকিছু ঠিকঠাক করার আগে আমরা তার সাথে বিস্তারিত কথা বলবো।
চ্যাপেলের প্রথম মিশন হবে শ্রীলংকায় ওয়ানডে সিরিজ। ২৬ জুলাই থেকে শুরু হওয়া এ সিরিজে অপর দল হলো ওয়েস্ট ইন্ডিজ। ভারতের প্রথম খেলা ১ আগস্ট।
