২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব-১০ দাবা টুর্নামেন্ট জুনের ১৫ থেকে শুরু

বাংলাদেশ দাবা ফেডারেশন জুনের ১৫ তারিখ বুধবার থেকে অনুর্ধ্ব-১০ দাবা টুর্নামেন্টের আয়োজন করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 02:11 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

টুর্নামেন্টে ১০ বছরের কম বয়সি ছেলে মেয়েরা অংশ গ্রহন করতে পারবে।

আগ্রহী ছেলে মেয়েদের ১৩ জুনের মধ্যে নাম নিবন্ধ করতে অনুরোধ জানিয়েছে দাবা ফেডারেশন। বয়সের সনদপত্রসহ যোগাযোগ করতে হবে।

টুর্নামেন্টে সুইস-লিগ পদ্ধতি অনুসরণ করা হবে। টুর্নামেন্ট দাবা ফেডারেশনের হল রুমে অনুষ্ঠিত হবে।

এদিকে বাংলাদেশ দাবা ফেডারেশন টুর্নামেন্ট শেষে শীর্ষ ১২জন খেলোয়াড়কে দীর্ঘ মেয়াদী দাবা প্রশিক্ষণ দেবে।