২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজামামের সেঞ্চুরি, ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান

পাকিস্তানের দলপতি ইনজামাম উল হকের সেঞ্চুরির উপর ভর করে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়ের স্বপ্নে বিভোর। এটা ইনজামামের ২২তম টেস্ট সেঞ্চুরি। পাকিস্তান যদি দ্বিতীয় টেস্ট ম্যাচ জয় করতে পারে তাহলে সিরিজ ড্র হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 12:21 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

২৮০ রানের জয়ের লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজ খেলতে নেমে ১১৪ রানে ছয় উইকেট হারায়। আলোর স্বল্পতা ও বৃষ্টির কারণে ছয় ওভার আগেই আম্পায়ার খেলা থামিয়ে দেন। পাকিস্তানি স্পিনার কানেরিয়া ১৪ ওভার বোলিং করে ৩৭ রানের বিনিময়ে তুলে নেন চারটি উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনজামামের এটি চতুর্থ টেস্ট সেঞ্চুরি। তিনি ১১৭ রানে অপরাজিত থাকেন। ইনজামামের সেঞ্চুরির উপর ভর করেই পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৩০৭ রানের লড়াকু স্কোর গড়তে পেরেছে।

ক্যারিবিয়ান ফাস্ট বোলার টিনো বেস্ট ১২ ওভার বোলিং করে ৪৪ রানের বিনিময়ে চার উইকেট তুলে নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন এবং কোরি কলিমোর ১৬ দশমিক ৫ ওভার বোলিং করে ৫৬ রান খরচ করে তুলে নেন চার উইকেট।

ক্যারিবিয়ান ফাস্ট বোলার বেস্ট ও কলিমোর ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জয়ের স্বপ্ন দেখাছিল। কিন্তু কানেরিয়া স্বপ্নে চিড় ধরান রামনরেশ সারওয়ানকে প্যাভিলিয়ানে ফেরত পাঠিয়ে। এরপরে নয় বলের মধ্যেই তিনি ফিরিয়ে দেন ব্রায়ান লারা ও অধিনায়ক শিবনারায়ণ চন্দরপলকে।

প্রায় দুই ঘন্টা পনের মিনিট খেলা বন্ধ থাকার পর কানেরিয়া নিজের ওভারে বল উইকেটে থ্রো করে আউট করেন রামনরেশ সারওয়ানকে।

কানেরিয়া পরের ওভারেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনের মূল স্তম্ভ ব্রায়ান লারাকে ফিরিয়ে দেন। কানেরিয়া লারাকে শট বল মোকাবেলা করতে দিলে স্পিনের জাদুতে আটকা পড়ে তিনি উইকেটকিপার কামরান আকমলের হাতে ধরা পড়েন।

কানেরিয়া পরের বলেই রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক চন্দরপলকে। কানেরিয়া চন্দরপলকে এলবিডব্লিউ করেন।

খেলোয়াররা দ্বিতীয়বারের মত খারাপ আবহাওয়া ও আলোর স্বল্পতার কারণে ১৫ মিনিটের জন্য মাঠ ছেড়ে চলে যান।

চন্দরপলকে আম্পায়ার এলবিডব্লিউ ঘোষণা করলেও টিভি রিপ্লেতে দেখা যায় বল অফ-স্ট্যাম্পের বাইরে পড়ে সরাসরি তাকে আঘাত করে।

এক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় চার উইকেটে ৫৬ রান। তবে স্মিথ এবং ওয়েবেল হাইন্ডস দলকে এই বিপদ থেকে উদ্ধার করতে লড়াই চালিয়ে যান। এই জুটি ৩৮ রান যোগ করেন।

কিন্তু স্মিথ কানেরিয়ার গুগলি বলে ধরা দেন। তিনি প্রায় দুই ঘন্টা পনের মিনিট ক্রিজে থেকে ১০৯ বল মোকাবেলা করে ৪৯ রান করেন, যার মধ্যে চারের মার ছিল সাতটি।

দিনের শেষ উইকেটটি শিকার করেন অল-রাউন্ডার আব্দুল রাজ্জাক। তিনি ব্যাক্তিগত ১৯ রানের মাথায় ওয়েবেল হাইন্ডসকে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো ইউনুস খানের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন।

কানেরিয়া পাঁচ উইকেট তুলে নিতে পারতেন যদি ইউনুস খান কোর্টনি ব্রাউনের ক্যাচটি ফেলে না দিতেন।

এর আগের পাকিস্তানি দ্বিতীয় ইনিংসে ইনজামাম সন্ধ্যায় আউট হওয়া থেকে রক্ষা পান। আউট হওয়া থেকে রক্ষা পেলে ইনজামাম যে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন তা অপরাজিত সেঞ্চুরিটি দেখলেই বুঝা যায়।

৩৫ বছর বয়সি ইনজামাম রিয়ন কিংয়ের ওভারে ফাইন্ড-লেগ বাউন্ডারি দিয়ে বল পাঠিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আশ্চর্যজনকভাবে ব্যক্তিগত ৯২ রানের মাথায় ইনজামাম আবারও আউট হওয়া থেকে রক্ষা পান। রিয়ন কিংয়ের বল মোকাবেলা করতে গিয়ে ক্যাচ তুলে দেন ইনজামাম। কিন্তু আম্পায়ার ডেরেল হেয়ার জানান এটি ‘নো-বল’।

ইনজামাম চার ঘন্টা ক্রিজে থেকে ১৯৪ বল মোকাবেলা করে ১১৭ রানে অপরাজিত থাকেন, যার মধ্যে বাউন্ডারি ছিল ১৪টি।

ইনজামাম আফ্রিদির সাথে পঞ্চম উইকেট জুটিতে ৭৩ রান যোগ করেন। আফ্রিদি ব্যক্তিগত ৪৩ রান করার পর বেস্টের বলে আউট হন।

এরপরের ওভারেই বেস্ট আব্দুল রাজ্জাককে বোল্ড করেন এবং একই ওভারে কামরান আকমলকেও আউট করেন।

রিয়ন কিং নাভেদ উল রানাকে বোল্ড করেন। আর সাব্বির আহমেদকে বেস্ট ক্যাচ আউট করেন।