মহিলা ভলিবলের চুড়ান্ত পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার
ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পেপসি আন্তঃজেলা মহিলা ভলিবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের খেলা।
চারদিনের এই চুড়ান্ত পর্বের উদ্বোধন করবেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আলহাজ্জ্ব নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এমপি।
চুড়ান্ত পর্বে আটটি জেলা দল দু’টি গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে। দলগুলো হচ্ছে-রাজবাড়ী, পাবনা, খুলনা ও মাগুরা (গ্রুপ এ), রাজশাহী, রংপুর, টাঙ্গাইল ও গাজীপুর (গ্রুপ বি)। উদ্বোধনী দিনে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ ও পুরষ্কার বিতরন করবেন।
