২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথভাবে ২০১১ ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে পাকিস্তানের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ভারত

ভারতের সাথে যৌথভাবে ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক হওয়ার পাকিস্তানি প্রস্তাবে সোমবার ইতিবাচক সাড়া দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এব্যাপারে বিস্তারিত আলোচনার কথা বলেছে বিসিসিআই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 06:28 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব এসকে নায়ার সাংবাদিকদের জানান, বিশ্বকাপ ক্রিকেটের যৌথ আয়োজক হওয়ার ব্যাপরটি নিয়ে তারা অদূর ভবিষ্যতে হয়ত আলোচনা করবেন। তবে এই মুহুর্তে বিষয়টি নিয়ে কোন আলোচনা হচ্ছেনা। এসকে নায়ার বলেন, “ আমরা বিডের জন্য সকল দরজা উন্মুক্ত রেখেছি।”

রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের প্রস্তাবের জবাবে এসকে নায়ার এই কথা জানান।