২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪র্থ জাতীয় স্কুল তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু

দু’দিনব্যাপী চতুর্থ জাতীয় স্কুল তায়কোয়ানডো প্রতিযোগিতা সোমবার ঢাকায় শুরু হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

জাতীয় ক্রীড়াপরিষদ জিমন্যাসিয়ামে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী মির্জা আব্বাস। বাংলাদেশে নিযুক্ত দক্ষিন কোরিয়ার রাষ্ট্রদূত সিং উং পার্ক এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

২৫ টি স্কুল থেকে মোট ৩৫০ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এর মধ্যে ২১০ জন ছেলে এবং বাকিরা মেয়ে। মেয়েদের জন্য ৬ টি এবং ছেলেদের জন্য ১০ টি সহ মোট ১৬ টি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।