শচীন ৩ মাসের মধ্যে সুস্থ হয়ে দলে ফিরবেন
লন্ডনে চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরে ভারতের লিটল স্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার জানিয়েছেন তিনি আগামী ৩ মাসের মধ্যেই সুস্থ হয়ে দলে ফিরে আসবেন। তবে এখন তার বিশ্রাম প্রয়োজন।
এলবো ইনজুরির কারনে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন শচীন। গত মাসে তিনি লন্ডনে চিকিৎসার জন্য যান । শচীন জানিয়েছেন এখন পুরোপুরি তার বিশ্রাম প্রয়োজন। ১৪-১৬ সপ্তাহ বিশ্রাম নেয়ার পর আবার লন্ডনে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নেবেন শচীন।
এমতাবস্থায় আসন্ন ত্রিদেশীয় সিরিজে শচীন ছাড়াই ভারতকে মাঠে নামতে হবে।
