২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেঞ্চ ওপেন: চ্যাং এর পর নাডেল ২য় কনিষ্ঠতম ফাইনালিস্ট

স্পেনিশ টেনিস তারকা রাফায়েল নাডেল ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্টে সুইস প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারকে পরাজিত করে প্রথমবারের মত গ্রান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। শুক্রবার তিনি ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৩ সেটে কষ্টার্জিত জয় পান রজার ফেদেরার বিরুদ্ধে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

শুক্রবার নাডেল ১৯ বছরে পা দিলেন। ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্টে মাইকেল চেংয়ের পরে তিনিই হলেন সব চেয়ে কম বয়সি ফাইনালিস্ট। প্যারিসে চ্যাং ১৯৮৯ সালে ১৭ বছর বয়সে ফাইনালিস্ট হয়েছিলেন এবং সে টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছিলেন।

রবিবার ফাইনালে নাডেল মুখোমুখি হবেন মারিয়ানো পুয়ারটোর।

আর্জেনটাইন মারিয়ানো পুয়ারটো রুশ প্রতিদ্বন্দ্বী নিকোলাস ডেভিডেনকোকে পরাজিত করে ফাইনালে উঠেছেন।

ফেদেরার বিরুদ্ধে এ জয়ের ফলে নাডেল ধারাবাহিক ২৩তম জয় পেলেন এবং পাঁচটি ক্লে-কোট টাইটেল জয় করলেন।

গত বছরের আগষ্ট মাসের পর ফেদেরার মাত্র তিনবার পরাজিত হন।

ফেদেরার প্রথম সেটের প্রথম ও পঞ্চম গেমে হেরে গিয়ে প্রথম সেটেই ৪-১ ব্যবধানে পিছিয়ে পড়েন।

এ বছর এই প্রথমবার শীর্ষ বাছাই ফেদেরার প্রথম সেটে পরাজিত হন। তবে এ কথা চরম সত্য যে, তার প্রজন্মের টেনিস খেলোয়াড়দের মধ্যে তিনিই সেরা।