হিউজেস অস্ট্রেলীয় নির্বাচক প্যানেলের সদস্য হলেন
অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার মার্ভ হিউজেসকে অস্ট্রেলিয়ান নির্বাচক কমিটির সদস্য মনোনীত হলেন।
৪৩ বছর বয়সি হিউজেসকে এলান বর্ডারের স্থলাভিষিক্ত করা হল। বর্ডার সাত বছর দায়িত্ব পালনের পর দুই মাস আগে নির্বাচক কমিটি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
৫৩ টেস্ট ম্যাচে ২১২ উইকেট শিকারি হিউজেস তার গোফের জন্য বিখ্যাত। তিনি বলেন, “দায়িত্ব পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত। খেলা ছেড়ে দেয়ার পর থেকে আমি সব সময়ই সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের সাথে যুক্ত থাকতে চেয়েছি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান বব মেরিম্যান বলেন, “হিউজেসের সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট সম্বন্ধে অসাধারণ জ্ঞান রয়েছে। তার অভিজ্ঞতা ও সূক্ষ্ম দৃষ্টি আমাদের নির্বাচক প্যানেলকে আরও সর্মদ্ধ করবে।”
তিনি আরও বলেন, “অস্ট্রেলিয়া জাতীয় দলের নির্বাচক প্যানেলের দায়িত্ব পালন করা খুবই কঠিন কাজ এবং দীর্ঘ সময় ধরে কাজ করার সময় তারা তাদের সিদ্ধান্তের ব্যাপারে সততা, সুবিবেচনা এবং অভিজ্ঞত কেই বেশি প্রাধান্য দেন।”
হিউজেস ইন্টারন্যাশনাল ক্রিকেটে পর্দাপণ করেন এডিলেডে ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তিনি পার্থে ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার ম্যাচ খেলেন। তিনি সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে আটটি উইকেট তুলে নেন।
