প্রিমিয়ার প্রথম বিভাগ ফুটবলে জয় পেয়েছে রহমতগঞ্জ
প্রিমিয়ার প্রথম বিভাগ ফুটবলে ভিক্টোরিয়াকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে রহমতগঞ্জ।
খেলার ৫৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন জাকির। এ জয়ের ফলে ১৩ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ শীর্ষে থাকলো।
দিনের অপর খেলায় মিরপুর একাদশ সিটি ইউনাইটেডের সাথে গোলশুন্য ড্র করেছে।
