জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতায় কুমিল্লা, রাজশাহী, চুয়াডঙ্গা,যশোর এবং দিনাজপুর কোয়ার্টার ফাইনালে
সিটি ব্যাংক জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় কুমিল্লা, রাজশাহী, চুয়াডঙ্গা, যশোর এবং দিনাজপুর জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দিনাজুপর জেলা ২৫-১৩, ২৫-২১, ২৫-১৪ পয়েণ্টে শেরপুরকে, চুয়াডাঙ্গা ২৫-২২, ২৫-২২,২০-২৫ পয়েন্টে নওগাঁ জেলাকে, খুলনা জেলা ২৫-২২, ২২-২৫,২৫-১৬,২৫-২১ পয়েন্টে নড়াইল জেলাকে এবং টাঙ্গাইল জেলা ২৬-২৪,২০-২৫,২৫-২০,১৬-১৫,১৫-১২ পয়েন্টে কুমিল্লা জেলাকে পরাজিত করে।
