২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে উপরের দিকে উঠাই উইন্ডিজের লক্ষ্য

ওয়েস্ট ইন্ডিজ দল আশা করছে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় এবং চূড়ান্ত টেস্ট ম্যাচ ড্র করার মাধ্যমে বিশ্ব ক্রিকেটে তাদের যে বেহাল অবস্থা চলছে তার থেকে উত্তরণ ঘটাতে পারবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শিবনারায়ণ চন্দরপল এবং কোচ বেনেট কিং স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যেহেতু ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী এটাই শেষ ‘হোম সিরিজ’, তাই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জয়ের মাধ্যমে ক্যারিবিয়ানরা সিরিজ জয় করতে চায়।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। বার্বাডোজে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে ওয়েস্ট

ইন্ডিজ দল ২৭৩ রানের জয় পায়।

কোচ কিং বলেন, “আমরা ম্যাচ জয় করার জন্য মাঠে নামব। আমরা আমাদের খেলার কৌশল পরিবর্তন করব না। মানুষ মনে করে ওয়েস্ট ইন্ডিজ দল মান-সম্মত দল নয়। কিন্তু আমি মনে করি এটা একটি মান-সম্মত দল। এটা তাদের জন্য লজ্জাকর যারা এ ধরনের কথা বলে বেড়ায়।”

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জয়ের নায়ক ফাস্ট বোলার ফিডেল এডওয়ার্ড উরুর ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলবেন না।

ক্যারিবিয়ান আরেক ফাস্ট বোলার টনি বেস্ট দলে ফিরেছেন। তিনি এবং ডেরেন পাওয়েল নতুন বল হাতে পাকিস্তানের বিরুদ্ধে ইনিংস শুরু করবেন।

এদিকে ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রেভো গোড়ালির ইনজুরি কাটিয়ে এখনও সুস্থ হয়ে উঠেননি।

আইসিসির দেয়া এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচে ফিরছেন পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ঘরোয়া ক্রিকেটে ম্যাচ গড়া-পেটার কারণে এক ম্যাচ সাসপেনশন কাটিয়ে পাকিস্তান দলে ফিরেছেন অলরাউন্ডার শোয়েব মালিক।

ওয়েস্ট ইন্ডিজ দল: দলপতি শিবনারায়ণ চন্দরপল, সহঅধিনায়ক কোর্টনি ব্রাউন, টিনো বেস্ট, ইয়ান ব্রেডশো, ডোয়াইন ব্রেভো, কোরি কলিমোর, ক্রিস গেইল, ওয়েবেল হাইন্ডস, রিয়ন কিং, ব্রায়ান লারা, ডেরেন পাওয়েল, রামনরেশ সারওয়ান ও ডেভন স্মিথ।

পাকিস্তান দল: দলপতি ইনজামাম উল হক, সহঅধিনায়ক ইউনুস খান, আব্দুল রাজ্জাক, আরশাদ খান, অসীম কামাল, বাজিদ খান, দানেশ কানেরিয়া, ইফতেখার আনজুম, কামরান আকমল, নাভেদ উল হাসান, সালমান বাট, শাহেদ আফ্রিদি, সাব্বির আহমেদ, শাহেদ নাজির, শোয়েব মালিক ও ইয়াসির হামিদ।