২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফরের আগে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করার জন্য প্রতিনিধি পাঠাবে ইংল্যান্ড

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড আসন্ন শীত মৌসুমে পাকিস্তান সফরের আগে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করার জন্য একজন প্রতিনিধি পাঠাবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 11:00 AM

Updated : 26 Apr 2022, 05:44 PM

ওই প্রতিনিধি সম্ভাব্য ভেন্যুগুলো ঘুরে দেখবেন এবং আশা করা হচ্ছে দুই বা তিন সপ্তাহের মধ্যে প্রতিনিধির মূল্যায়নের ভিত্তিতে সফরসূচি নির্ধারণ করা হবে।

ইসিবি মিডিয়া অফিসার কলিন গিভসন বলেন, “আমরা এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে সফরসূচি নিয়ে আলোচনা করছি। তারা যথেষ্ট পরিমাণে আমাদেরকে সহযোগিতা করছেন। খুব শীঘ্রই সিদ্ধান্ত নেয়া হবে।”

ইংল্যান্ড দলের সফর শুরু হওয়ার কথা ২৫ অক্টোবর এবং শেষ হওয়ার কথা ২২ ডিসেম্বর। সফরে তিনটি টেস্ট এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলা হবে। ইংল্যান্ড দলের টুয়েন্টি২০ ক্রিকেট ম্যাচে খেলার সম্ভবনা রয়েছে।

২০০২ সালে করাচিতে নিউজিল্যান্ড দলের সফরের সময় বোমা বিস্ফোরণে ১৪জন মারা যায়। নিউজিল্যান্ড দল খেলা অসমাপ্ত রেখেই পাকিস্তান ত্যাগ করে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এরপর শুধু বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল পাকিস্তানে খেলতে যায়।

পিসিবি চেয়ারম্যান শাহারিয়ার খান বলেন, “যারা এখানে খেলতে আসবেন তারা যেন মনে না করেন যে, সহিংসতাপূর্ণ কোনও জায়গায় তাদের খেলতে বাধ্য করা হচ্ছে।”

ইংল্যান্ড পাঁচ বছর আগে পাকিস্তান সফর করেছিল। ইংল্যান্ড তখন করাচি টেস্ট ম্যাচ ছয় উইকেটে জয় করে।