২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরচেস্টারশায়ারের সাইড-লাইনে শোয়েব

পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার ইংলিশ কাউন্টি দল ওরচেস্টারশায়ারের হয়ে খেলার জন্য লন্ডনে এসে পৌঁচেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 09:56 AM

Updated : 26 Apr 2022, 05:44 PM

কিন্তু আগামী ১ জুলাই এর আগে তিনি খেলতে পারছেন না। তার চুক্তির মেয়াদ ওই দিন থেকে শুরু হবে।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শোয়েব ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে অংশ নিতে পারেননি। তাই ইংল্যান্ডে পৌঁছেই তিনি ফিটনেস ফিরে পাওয়ার জন্য প্যাকটিস শুরু করে দিয়েছেন।

এদিকে শ্রীলঙ্কান ফাস্ট বোলার চামিন্দা ভাস ওরচেস্টারশায়ারের হয়ে ১৯ জুন পর্যন্ত খেলবেন।