৩য় বিভাগ ফুটবল লিগে জুয়েলের হ্যাটট্রিক
আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার ৩য় বিভাগ ফুটবল লিগে জুয়েল রানার হ্যাটট্রিকের সুবাদে রেইনবো ৪-০ গোলে ফেমাস স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।
বিজয়ী দলের পক্ষে জুয়েল ৩০, ৩৯ ও ৬৫ মিনিটে তিনটি গোল করেন। অন্য গোলটি করেন সোহেল।
একই ভেন্যুতে অনুষ্ঠিত গুলিস্তান ও কারওয়ানবাজার প্রগতি সংঘের মধ্যেকার খেলায় গুলিস্তান ৩৫ মিনিটে রুবেলের করা একমাত্র গোলে জয়লাভ করে।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে লিগের অপর খেলায় উত্তর বারিধারা এক গোলে হারিয়েছে লালবাগকে। বারিধারার রেজাউল ৪২ মিনিটে জয়সূচক গোলটি করেন।
