২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব ভলিবলে টাঙ্গাইল, কুমিল্লা, রাজশাহী ও যশোরের জয়

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার সিটি ব্যাংক জাতীয় যুব ভলিবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী দিনে নিজ নিজ খেলায় জয়ী হয়েছে টাঙ্গাইল, কুমিল্লা, রাজশাহী ও যশোর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

টাঙ্গাইল খুলনাকে, কুমিল্লা নড়াইলকে, রাজশাহী চুয়াডাঙ্গাকে এবং যশোর দিনাজপুরকে হারায়। সবগুলো ম্যাচই ৩-১ সেটে নিষ্পত্তি হয়।

এর আগে কৃষিমন্ত্রী এমকে আনোয়ার প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আলহাজ্জ্ব নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, পৃষ্ঠপোষক সিটি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নুরুল আকবর খান, পরিচালক মোহাম্মদ শোয়েব, ফেডারেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন।