২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্টে পাকিস্তান দলে পরিবর্তন আসছে

পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক ইঙ্গিত দিয়েছেন যে, হার্ডহিটার ব্যাটসম্যান শাহেদ আফ্রিদি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় এবং চূড়ান্ত টেস্ট ম্যাচে মিডেল অর্ডারে খেলতে পারেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

নিষেধাজ্ঞার কারণে ইনজামাম প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারেননি। পাকিস্তান দলে দুইটি পরিবর্তন হতে পারে। শোয়েব মালিক দলে ফিরতে পারেন।

ইনজামাম বলেন, “দলের প্রয়োজনে আফ্রিদি কিংস্টনে দ্বিতীয় টেস্ট ম্যাচে মিডেল অর্ডারে খেলবেন।” আফ্রিদি প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে সেঞ্চুরি করেছিলেন।

আফ্রিদি প্রথম টেস্ট ম্যাচে নিজের ব্যাটিং অবস্থান পরিবর্তন করার জন্য প্রথম টেস্টের অধিনায়ক ইউনুস খানের সাথে ড্রেসিং রুমে বাক-বিতন্ডায় জড়িয়ে পরেন। ইউনুস খান আফ্রিদিকে ওপেনিং করতে বললে বাক-বিতন্ডের সুত্রপাত হয়। এরপর ইনজামামও আফ্রিদির পক্ষ নেন।

প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে আফ্রিদি ষষ্ঠ পজিশনে খেলতে নামেন এবং দলের প্রয়োজনের মুহুর্তে উপহার দেন সেঞ্চুরি। কিন্তু তার ক্যারিয়ার পর্যালোচনা করলে দেখা যায় যে, তিনি ওপেনিং ব্যাটসম্যান হিসেবেই বেশি সফল।

ইনজামাম বলেন, “বার্বাডোজে প্রথম টেস্ট ম্যাচে আমরা খারাপ ব্যাটিং করেছি এবং এর ফলে আমরা টেস্ট ম্যাচটি জিততে পারেনি।”

ইনজামাম আরও বলেন, দ্বিতীয় টেস্ট ম্যাচে অভিজ্ঞ ইউসুফ ইউহানা খেলতে পারছেন না। তার পিতা কিডনির সমস্যায় আক্রান্ত থাকার কারণে তিনি দেশে ফিরে গিয়েছেন।