থর্প বংলাদেশের বিরুদ্ধে খেলে শততম টেষ্ট ম্যাচ পূর্ণ করছেন
সফরকারী বাংলাদেশ দলের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অংশগ্রহণের মাধ্যমে ইংল্যান্ডের ব্যাটসম্যান গ্রাহাম থর্প তার কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ পূর্ণ করছেন।
তিনি হবেন ইংল্যান্ডের অষ্টম ১০০ টেষ্ট ম্যাচে অংশগ্রহণকারী ক্রিকেটার। শুক্রবার এখানে রিভারসাইডে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত এ ম্যাচ অনুষ্ঠিত হবে।
লর্ডসে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের কাছে এক ইনিংস এবং ২৬১ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়। সর্বোচ্চ ব্যবধানে পরাজিত হবার ১০টি খেলার এটি একটি। ম্যাচটিতে বাংলাদেশের ইনিংস সাতটি সেশনেই গুটিয়ে যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
কিছু বহুজনের বহু মত বিধবস্ত করেনি একজনকেই। তিনি হলেন সফরকারী বাংলাদেশ দলের কোচ ডেভ হোয়াটমোর। এখনও তিনি দলের খেলোয়ারদের উপর আস্থা রাখেন। তার মতে, ডারহামে বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করার সুযোগ পায, তাহলে অঘটন ঘটতেও পারে।
হোয়াটমোর বলেন, “যদি তারা কিছুটা খেলুড়ে উইকেট তৈরি করে তাহলে ম্যাচটি হবে অন্যরকম। বিশেষ করে যদি আমরা টসে হেরে যাই এবং প্রথমে ব্যাটিং করতে নামি।”
হোয়াটমোর তার দলের কাছে আরও বেশি লড়াই আশা করেন। লর্ডসে বাংলাদেশের প্রথম ইনিংস ১০৮ রানেই গুটিয়ে যায়। ইংল্যান্ডের বোলারদের মোকবেলা করতে হিমশিম খাচ্ছিল বাংলাদেশের ছেলেরা। তবে ব্যাতিক্রম ছিলেন মুশফিকুর রহিম।
ইনজুরি আক্রান্ত অ্যাশলে জাইলসের পরিবর্তে দলে জায়গা পায় স্পিনার গেরেথ কেটি। কেটি লর্ডসে ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই ভালো পারফরমেন্স দেখিয়েছেন।
