২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপিতে বিসিবি সবুজ দলের জয়

বিকেএসপিতে বাংলাদেশ এ ক্রিকেট দলের নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে আয়োজিত তিনদিনের ট্রায়াল ম্যাচটিতে দলের খেলোয়াড়দের ব্যাটিং প্রাকটিসটা ভালোই হয়েছে। ট্রায়াল ম্যাচটিতে বিসিবি সবুজ দল বুধবার বিসিবি লাল দলকে দুই উইকেটে পরাজিত করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 11:59 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বিসিবি লাল দলের ৩২৮ রানের জবাবে ম্যাচের শেষ দিন সকালে বিসিবি সবুজ দল আগের দিনের ২৭৫ রানেই ইনিংস ঘোষণা করে।

লাল দল দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ১৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। অধিনায়ক অলোক কাপালী মাত্র ৪২ বলে ছয়টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৮৬ রান করেন। এছাড়া ওপেনার গোলাম মওলা ৮২ বলে করেন ৬৩ রান।

পেসার শাহাজাদা তিনটি, শাফাক আল জাবির ও মুশফিকুর রহমান একটি করে উইকেট লাভ করেন।

সবুজ দল আট উইকেটে ২৪০ রান সংগ্রহ করে লক্ষ্যে পৌঁছে।

সবুজ দলের নাজিমুদ্দিন ৫৩, আব্দুর রাজ্জাক অপরাজিত ৪৫, সাকিব ৩৫ ও ফয়সাল ৩২ রান করেন।

লাল দলের মোশাররফ হোসেন , আলমগীর কবির ও অলোক কাপালী প্রত্যেকেই দু’টি করে উইকেট নেন।