১ম বিভাগ ফুটবলে ওয়ারীর প্রথম জয়
১ম বিভাগ ফুটবল লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ওয়ারী ক্লাব। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে বুধবার ওয়ারী ক্লাব এক গোলে হারায় ধানমন্ডি ক্লাবকে।
ওয়ারীর পক্ষে ৪৪ মিনিটে জয়সূচক গোলটি করেন মিলন। চার ম্যাচ খেলে দু’দলই তিন পয়েন্ট করে সংগ্রহ করেছে।
