বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের পক্ষে অস্ট্রেলিয়া
টেস্ট মর্যাদা থাকবে কিনা এ নিয়ে চারিদিকে যখন সমালোাচনার ঝড় তখন বাংলাদেশের পক্ষে এসে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়া মনে করে, মাত্র ১০ টি দল নিয়ে টেস্ট ক্রিকেটের যে পরিবার তাতে এ মুহুর্তে ভাঙ্গন ধরানো ঠিক হবে না।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী (সিএ) জেমস সাদারল্যান্ড বাংলাদেশ ও জিম্বাবুয়ের পক্ষ নিয়ে বলেছেন, ১০ সদস্যের টেস্ট পরিবার থেকে কাউকে বাদ দেয়ার চিন্তা করাটা মোটেও সমীচীন নয়। বরং বাংলাদেশকে আরো সময় দেয়া উচিত।
বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া খেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস রয়েছে। কাজেই আমরা তাদের সাথে খেলতে প্রতিশ্রুতিবদ্ধ।
