সিনক্লেয়ার ও বাটলারকে কিউই দল থেকে বাদ দেয়া হয়েছে
একটি বাজে মৌসুমের পর নিউজিল্যান্ড ২০-সদস্যের দল গঠন করলেও তাতে ম্যাথু সিনক্লিয়ার এবং ইয়ান বাটারকে রাখা হয়নি।
সিনক্লিয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজে বাজে পারফরমেন্স করে। এদিকে কিছু ক্ষেত্রে বাটলার বেশ ভাল পারফরমেন্স দেখিয়েছেন। তবে দলের মূল বোলার শেন বন্ড ফিরে আসার কারণে দলে তার অস্তিত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।
শেন বন্ডের দলে ফিরে আসাটা নিউজিল্যান্ডের জন্য চমৎকার সংবাদ। কিউইদের এক নম্বর বোলার বন্ডের ‘ব্যাক ইনজুরির’ কারণে খেলুয়াড়ি জীবন প্রায় শেষই হয়ে গিয়েছিল।
বন্ড ফাস্ট ক্লাস ক্রিকেটে ফিরেছেন গত গ্রীষ্ম মৌসুমে এবং নির্বাচকরা তাকে একাডেমী টুর্নামেন্টে খেলার জন্য নির্বাচিত করেছেন।
ক্রিস হ্যারিস, যিনি ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল-হ্যাডেল ট্রফি সিরিজে খেলার সময় কাঁধের ইনজুরিতে পড়েন।
নিউজিল্যান্ড দলের ম্যানেজার লিন্ডসে ক্রুকার বলেন, যদিও সিনক্লিয়ার এবং বাটলারকে চুক্তিবদ্ধ করা হয়নি তারপরও তারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য যথেষ্ট উপযোগী। সব মিলিয়ে ৩৩ জন ক্রিকেটারকে আমরা শেষ ১২ ম্যাচে খেলিয়েছি।
লিন্ডসে ক্রুকার বলেন, “সিনক্লিয়ারকে ওপেনার হিসেবে নামানো হবে না। মিডেলঅডার ব্যাটসম্যান হিসেবে অন্যান্য খেলোয়ারের সাথে তিনি তালিকায় থাকতে পারেন। বাটলারও দিন দিন বেশ ভাল খেলছেন।”
চুক্তিবদ্ধ ক্রিকেটাররা হলেন: নার্থান এসলে, শেন বন্ড, ক্রিস ক্রেইনস, ক্রেজ কামিং, অধিনায়ক স্টিফেন ফ্লেমিং, জেমস ফ্রাঙ্কলিন, ক্রিস হ্যারিস, ব্রান্ডন ম্যাককুলাম, ক্রেজ ম্যাকমিলান, হামিশ মার্শাল, ক্রিস মার্টিন, মিল্স, জেকব ওরাম, মাইকেল পাপস, স্কট স্টাইরাস, ডেরেল টাফি, লু ভেনসেন্ট, ডেনিয়াল ভেটোরি, পুল উইশম্যান।
