জ্যামাইকায় টেস্ট ম্যাচ খেলছেন না ইউহানা
পাকিস্তান দলের পরিচালকদের অনুরোধ সত্ত্বেও পাকিস্তানি ব্যাটিং লাইনের মিডেলঅডারের মূল স্তম্ভ ইউসুফ ইউহানা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে অংশ গ্রহণ করছেন না।
জ্যামাইকায় ৩ জুন থেকে দ্বিতীয় এবং চূড়ান্ত টেস্ট ম্যাচ শুরু হবে।
ইউহানা বলেন, “দলের সাথে যুক্ত হওয়ার মত যথেষ্ট সময় আমার হাতে নেই। ওয়েস্ট ইন্ডিজ থেকে আমার অসুস্থ বাবার কাছে ফিরতে দুই দিন সময় লাগবে।”
তিনি বলেন, “দলের সহকারী ম্যানেজার আসাদ মোস্তফা আমাকে দলে যোগ দেয়ার জন্য ফোন করেছিলেন। তবে তিনি নিজে ‘লজিসটিক্স ম্যান’ বলেই আমার অসুবিধাটা বুঝতে পেরেছেন এবং এ ব্যাপারে পীড়াপীড়ি করেন নাই।”
প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জয় করার আশা নিয়ে পাকিস্তান ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ সফরে গিসেছিল। কিন্তু উল্টো ঘটনা ঘটনা, প্রথম টেস্ট ম্যাচেই পরাজিত হয় পাকিস্তান। তাই সিরিজ বাঁচানোই এখন তাদের মূল লক্ষ্য। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইউহানা বলেন, “আমি জানি আমাকে দলের প্রয়োজন এবং আমি টেস্ট ম্যাচ খেলতে না পারাটা অপছন্দ করি। কিন্তু পরিস্থিতি আমাকে অসহায় বানিয়েছে। তবে দলের প্রতি আমার শুভ কামনা সব সময় থাকবে।”
সফরের ওয়ান ডে সিরিজে ইউহানা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচে ১০১ রান করেছে।
