ক্রিকেট জুয়াড়ি মেহতার সাথে সর্ম্পক অস্বীকার করেছে মোঙ্গিয়া
ভারতীয় সাবেক উইকেট রক্ষক নয়ন মোঙ্গিয়ার সাথে মুম্বাই ভিত্তিক বুকি সোভান মেহতার পারস্পরিক সম্পর্ক রয়েছে বলে ধারনা করছে পুলিশ। তবে মোঙ্গিয়া জানিয়েছেন, “তিনি তাকে চেনেন না কিংবা কখনও দেখাও হয়নি।”
মোঙ্গিয়া বলেন, “আমি সোভান মেহেতাকে চিনি না। আমি তার সাথে কখনও দেখা করিনি কিংবা কথা বলিনি।”
ক্রিকেট ম্যাচের ফলাফল নির্ধারনে বুকিদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের যে অভিযোগ গুজরাট পুলিশ মঙ্গিয়ার বিরুদ্ধে এনছে তিনি তা প্রত্যখ্যান করে বলেন, “আমি বিদেশ সফরে বা দেশে অন্য কোনও ম্যাচে কোন প্রকার টিপস দেইনি।” খবর বিভিন্ন বার্তা সংস্থার।
আহমেদাবাদ ক্রাইম পুলিশের কাছে মেহেতা ক্রিকেট বেটিং-এর কথা স্বীকার করে বলেন, মোঙ্গিয়া, মোহাম্মদ আজহার উদ্দিন ও অজয় জাদেজার মত ক্রিকেটারদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
