২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসা সমস্যার কারণে হিউস্টনের প্রদর্শনী ক্রিকেট সিরিজ স্থগিত

ভারত ও পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে আয়োজিত তিন ম্যাচের প্রদর্শনী ক্রিকেট সিরিজটি স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 05:43 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

কারণ ভিসা সমস্যা। আয়োজকরা কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের ভিসা যোগাড় করতে না পারায় এই জটিলতার সৃষ্টি এবং সিরিজ স্থগিত।

জুনের ১৬, ১৮ ও ১৯ তারিখে হিউস্টনে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সিরিজের প্রধান আয়োজক হাসান জলিল জানিয়েছেন এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে সিরিজটি ৩০ জুন থেকে ৩ জুলাই সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।

ঢাকায় প্রাপ্ত এক তথ্যে জানা যায়, ভারতের বিরেন্দর শেওয়াগ, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, ইরফান পাঠান, হরভজন সিং ও যুবরাজ সিং এবং পাকিস্তানের ইনজামাম উল হক, ইউনিস খান, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও ইউসুফ ইউহানা সিরিজে খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছিলেন।