এ্যাশেজ লড়াই শুরু
সোমবার রোজ বোলে একটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ দিয়ে চির প্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এ বছরের এ্যাশেজ লড়াই শুরুর জন্য মাঠে নামছে।
ইংল্যাণ্ড সফররত অস্ট্রেলিয় দল আগামী চার মাসের এ্যাশেজ ট্যুরে দশটি একদিনের এবং পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে।
এদিকে রোজবোলে ম্যাচ শুরুর আগে ইংল্যান্ড দলের অধিনায়ক মাইকেল ভন বলেছেন, খেলার জন্য রোজবোলে এখন চমৎকার আবহাওয়া বিরাজ করছে। দু দলেই ভালো খেলোয়াড়ারা রয়েছেন এবং ম্যাচটি জমজমাট হবে বলে আশা করছি।
তিনি বলেন,অ্যাশেজ সিরিজ জয় আমাদের লক্ষ্য। তবে এখন আমরা ন্যাটওয়েস্ট সিরিজ জয়কে প্রাধান্য দিচ্ছি।
