জয় দিয়ে ১ম পর্বের খেলা শেষ করল বাড্ডা জাগরণী
১ম বিভাগ ফুটবল লিগের ১ম পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে বাড্ডা জাগরণী সংসদ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে সোমবার বাড্ডা জাগরণী এক গোলে হারায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে।
বিজয়ী দলের পক্ষে ৩৫ মিনিটে একমাত্র গোলটি করেন নাসির। সাত ম্যাচে বাড্ডা ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করছে। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রহমতগঞ্জ ক্লাব। দ্বিতীয় স্থানে রয়েছে মহাখালী একাদশ। তাদের পয়েন্ট ১৫। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ভিক্টোরিয়ার পয়েন্ট ১১।
