জিম্বাবুয়ের জাতীয় দল থেকে নয় মাসের জন্য নিষিদ্ধ হলেন টেইলর
জিম্বাবুয়ের ক্রিকেটার ব্রেনডন টেইলরকে নয় মাসের জন্য জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে সিরিজ খেলার সময় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এই শাস্তি দেয় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
কোচ কেভিন কারেন্সকে না জানিয়ে দু’টি ট্রেনিং সেশনে উপস্থিত না থাকার কারণে তাকে এই শাস্তি দেয়া হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
টেইলর এই শাস্তির কারণে ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে খেলতে পারবেন না। তাছাড়া আগামী বছরের জানুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরেও দলে জায়গা পাবেন না তিনি। তবে তিনি ঘরোয়া ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারবেন।
