২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ জুন থেকে শুরু হচ্ছে জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্ব

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পেপসি জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশীপ (২২তম পুরুষ ও ১৭তম মহিলা) এর চুড়ান্ত পর্ব ২০ জুন থেকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 04:42 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ রাইফেলস, খুলনা, ঢাকা, কুষ্টিয়া ও রংপুর এই নয়টি দল অংশগ্রহন করবে। অন্যদিকে মহিলা বিভাগে অংশগ্রহন করবে বিজেএমসি, পাবনা, রাজবাড়ী, টাঙ্গাইল, রাজশাহী, খুলনা ও গাজীপুর।

অংশগ্রহনকারী দলসমূহকে ১৯ জুন বিকেল পাঁচটার মধ্যে ঢাকায় রিপোর্ট করতে বলা হয়েছে।