২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিক্টোরিয়া ক্লাবের ম্যানেজার ও দুই খেলোয়াড়কে নিষিদ্ধ, আর্থিক জরিমানা

রেফারীর সাথে বাজে ব্যবহারের অভিযোগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ম্যানেজার ও দুই খেলোয়াড়কে নিষিদ্ধ ও জরিমানা করেছে প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগ (১ম বিভাগ) ডিসিপ্লিনারি কমিটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে সোমবার বাড্ডা জাগরনী সংসদ ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মধ্যেকার ম্যাচের রেফারী ও ডিসিপ্লিনারি কমিটির রিপোর্টের ভিত্তিতে কমিটি এই শাস্তির সিদ্ধান্ত গ্রহন করে।

কমিটি ভিক্টোরিয়ার ম্যানেজার সাহারুল ইসলাম তুহিনকে পরবর্তী দুই ম্যাচ মাঠে অবাঞ্ছিত ঘোষনা করে। এছাড়া খেলোয়াড় কাশেমকে দুই ম্যাচ নিষিদ্ধ, পাঁচ হাজার টাকা জরিমানা ও বাবুকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ডিসিপ্লিনারি কমিটি।