২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার থেকে ১ম বিভাগ ফুটবলে খেলোয়াড়দের আন্তঃক্লাব দল বদল

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অবস্থিত ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির কার্যালয়ে শুক্রবার থেকে শুরু হচ্ছে ১ম বিভাগ ফুটবল লিগের খেলোয়াড়দের আন্তঃক্লাব দল বদল কার্যক্রম। এই দল বদল চলবে তিনদিনব্যাপী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 09:03 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

লিগের দ্বিতীয় পর্বের জন্য ক্লাবগুলো পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে দু’জন করে খেলোয়াড় বদল করতে পারবে। এজন্য ক্লাবগুলোকে খেলোয়াড়প্রতি পাঁচ হাজার টাকা করে মহানগর ফুটবল লিগ কমিটিতে জমা দিতে হবে।

লিগ কমিটি এইবারই প্রথম দেশে আন্তঃক্লাব দল বদল কার্যক্রম চালু করতে যাচ্ছে। ১ম বিভাগ ফুটবল লিগের দ্বিতীয় পর্বের খেলা বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে শুরু হবে ২০ জুন থেকে।