শচীনের অনুপস্থিতি নতুন হিরো তৈরির সুযোগ সৃষ্টি করেছে: চ্যাপেল
নতুন ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল বলেছেন, মাস্টার-ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের অনুপুস্থিতিতে দলে নতুন ’হিরো’ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে।
৫৬ বছর বযসি অস্ট্রেলিয়ান ক্রিকেট লিজেন্ড চ্যাপেল অফফর্ম ভারতীয় দলপতি সৌরভ গাঙ্গুলির পক্ষেও কথা বলেছেন। চ্যাপেল বলেন, ভারতীয় ক্রিকেট দলের চাহিদা পূরনের জন্য নতুন কোচিং ফরমেট তৈরি করবেন তিনি।
শচীন কনইুয়ের ইনজুরির কারণে চার মাস ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা থেকে বাইরে থাকবেন। গত মাসে লন্ডনে তার কনুইয়ের সার্জারি হয়। তবে কবে নাগাদ শচীন ফিরে আসবেন তা এখনও নিশ্চিত নয়।
টেন্ডুলকার টেস্ট ক্রিকেটের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী, ১২৩ টেস্ট ম্যাচে তিনি রান করেছেন ১০,১৩৪। তিনি ৩৪৮ ওয়ান ডে ম্যাচে ১৩,৬৪২ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৩৮টি সেঞ্চুরি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
