বাংলাদেশ ও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন ব্রেট লী
অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লী ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন।
শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, স্ক্যানের মাধ্যমে পরিষ্কার হয়েছে ব্রেট লীর ডান কাঁধের আঘাত তেমন গুরুতর নয়।
বুধবার টাউটনে সমারসেটের বিরুদ্ধে ম্যাচে তিনি ডান কাঁধে আঘাত পান। এটাই ছিল ন্যাটওয়েস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়ার শেষ প্রস্তুতি ম্যাচ।
শনিবার কারডিফে বাংলাদেশের বিরুদ্ধে এবং রবিবার ব্রিস্টলে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
