২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনফেডারেশন কাপ: গ্রিসের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতল ব্রাজিল

বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কনফেডারেশন কাপ ফুটবল টুনামেন্টে ৩-০ গোলে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন গ্রিসকে পরাজিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2005, 10:50 AM

Updated : 26 Apr 2022, 05:47 PM

টুর্নামেন্টে ব্রাজিলের এটি প্রথম ম্যাচ। ব্রাজিলের পক্ষে দর্শনীয় গোল করেন এড্রিয়ানো এবং বাকি দু’টি গোল করেন রবিনহো ও এসটোনিয়াস নিকোপলিডিস।

ইন্টার মিলানের স্ট্রাইকার এড্রিয়ানো মাপা শট বাক খেয়ে গ্রিসের গোলকিপার এনটোনিয়াস নিকোপলিডিসকে ফাকি দিয়ে জালে জড়ায়।

তরুণ খেলোয়াড় রবিনহো খেলার ৪৬ মিনিটের সময় আরও একটি গোল করে গোল ব্যবধান বাড়ান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

খেলার ৭৭ মিনিটে কাকার বদলে জুনিনহো পারনামবুকানো খেলতে নেমে ৮১ মিনিটের মাথায় ফ্রি-কিকের মাধ্যমে তৃতীয় গোলটি করেন।