২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরচ্যারীর ফিটা রাউন্ডের পুরুষ ও মহিলা গ্রুপে আলম, হ্যাপী চ্যাম্পিয়ন

বাংলাদেশ আনসারের নূর ই আলম ও চট্টগ্রাম মেট্রোপলিটন স্পোর্টস এসোসিয়েশনের নাসরিন খানম হ্যাপী শনিবার পল্টন ময়দানে অনুষ্ঠিত কিউট ২য় জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপের ফিটা রাউন্ডের পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 08:29 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

আলম ৮৫০ ও হ্যাপী ৭৬৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন।

বিডি রাউন্ডের পুরুষ বিভাগে ৭২৪ পয়েন্ট নিয়ে ওল্ড আইডিয়ালস এসোসিয়েশনের মাহিন ও মহিলা বিভাগে দয়াগঞ্জ বর্ণালী সংঘের মনোয়ারা বেগম ৪০৫ পয়েন্ট নিয়ে শিরোপা জেতেন।

প্রতিযোগিতার অলিম্পিক রাউন্ডের খেলা সমাপনী দিন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।