৩-০ গোলে তিউনিসিয়াকে হারাল জার্মানি
কনফেডারেশন কাপ টুর্নামেন্টে স্বাগতিক জার্মানি ৩-০ ব্যবধানে তিউনিসিয়াকে পরাজিত করে সেমি ফাইনালে উঠেছে। তিনটি গোলই এসেছে খেলার শেষ ১৬ মিনিটে।
অধিনায়ক মাইকেল বালাক খেলার ৭৪ মিনিটে পেনাল্টির মাধ্যমে প্রথম গোল করেন। তিউনিসীয় ঈসিম আবদি ‘ডি-বক্সের’ মধ্যে বালাককে ফাউল করলে পেনাল্টির সুযোগ সৃষ্টি হয়।
বায়ার্ন মিউনিখে বালাকের টিমমেট বাসটিয়ান ছয় মিনিট পর দ্বিতীয় গোল করেন এবং ৮৮ মিনিটের মাথায় শেষ গোলটি করেন মাইক হ্যাঙ্ক।
এদিকে শনিবার আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে।
আফ্রিকান চ্যাম্পিয়ন তিউনিসিয়ার স্ট্রাইকাররা গোল করার বেশ কিছু ভাল সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।
