২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল প্রিমিয়ার ক্রিকেটে এ্যাথেনা একাদশের জয়

বরিশাল স্টেডিয়ামে আরব বাংলাদেশ ব্যাংক সিরাজ স্মৃতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মঙ্গলবার এ্যাথেনা একাদশ ১৯ রানে হারিয়েছে ব্রাউন কম্পাউন্ডকে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

প্রথম ব্যাট করে এ্যাথেনা একাদশ সাত উইকেটে ১৯২ রান করে। দলের পক্ষে সজিব সর্বোচ্চ ১০৩ রান করেন। জবাবে ব্রাউন কম্পাউন্ড ১৭৩ রানে অল আউট হয়ে যায়। এ্যাথেনা একাদশের রুবেল মাত্র ৩১ রানের বিনিময়ে পাঁচ উইকেট লাভ করেন।